দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের

০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ AM
ঝড়-বৃষ্টি

ঝড়-বৃষ্টি © সংগৃহীত

দেশের ৮ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও ১২০ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬