ঢাকায় বৃষ্টির আভাস

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে মেঘলা থাকবে আকাশ। এছাড়া বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬