সারাদেশে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

১০ জুন ২০২৫, ০৮:০৮ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৮:১৭ AM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

বৃষ্টির আভাস থাকলেও গরম কমার তেমন সম্ভাবনা নেই আগামী ২৪ ঘণ্টায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

আজ মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর খুব একটা সক্রিয় নয় এবং উত্তর বঙ্গোপসাগরেও এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামীকাল বুধবার (১১ জুন) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। এসব অঞ্চলে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। ওই দিন সারাদেশেই দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হবে না।

পরবর্তী দিন, বৃহস্পতিবারেও একই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, যেখানে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগেও বৃষ্টির দেখা মিলবে। সারাদেশেই এইদিন দিন ও রাতের তাপমাত্রা আরও একটু হ্রাস পেতে পারে।

শুক্রবার (১২ জুন) আবহাওয়ার আরও বেশি বৈচিত্র্য দেখা দিতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক অংশে এবং রংপুর ও রাজশাহীর কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে দেশের প্রায় সর্বত্র তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950