মনপুরায় জোয়ারের পানিতে ভেসে এল মৃত হরিণ

০১ জুন ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৩৭ PM
মৃত হরিণ

মৃত হরিণ © টিডিসি ফটো

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি মৃত হরিণ জোয়ারের পানিতে ভেসে এসেছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখাল এলাকায় স্থানীয়রা হরিণটির মরদেহ দেখতে পায় এবং উদ্ধার করে বেড়িবাঁধের ওপর রাখে। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে একটানা ৭-৮টি জোয়ারে মনপুরার চরপাতালিয়া, চরপিয়ালসহ বিভিন্ন বনাঞ্চল প্লাবিত হয়। ধারণা করা হচ্ছে, জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গিয়ে হরিণটির মৃত্যু হয়েছে।

মনপুরা উপজেলার পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম জানান, হরিণটি সম্ভবত একটি শাবক, যার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রাণীটির দেহ পরীক্ষা করা হয়েছে।

এ বিষয়ে মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত হরিণটি উদ্ধার করা হয়েছে। আরও কোনো হরিণ মারা গেছে কি না, তা খতিয়ে দেখতে বনরক্ষীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950