আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১১ জুন ২০২৬, ০৮:০৪ AM
বিদ্যুৎ সরবরাহ লাইন

বিদ্যুৎ সরবরাহ লাইন © সংগৃহীত

বিদ্যুতের খুঁটি স্থানান্তর কাজের জন্য সিলেটের কিছু এলাকায় আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার (১০ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

এতে বলা হয়, দফতরের আওতাধীন ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টে কিছু এলাকায় সিটি করপোরেশন রাস্তার উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুতের খুটি স্থানান্তরের কাজ করবে।

এ কারণে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬