বাইক চুরি করে পালাতে গিয়ে প্রাণ গেল জামায়াত নেতার ছেলের

০৩ মে ২০২৬, ১০:৫০ PM
নিহত ওবায়দুল্লাহ আল মাসুদ

নিহত ওবায়দুল্লাহ আল মাসুদ © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল্লাহ আল মাসুদ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকা থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা রাসেল হোসেনের মোটরসাইকেল চুরি করে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। পরে ঊনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোটরসাইকেলের মালিক রাসেল হোসেন জানান, তিনি টাকা আদায়ের কাজে ব্যস্ত থাকাকালে হঠাৎ দেখতে পান একজন তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তারই।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬