আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

০১ মে ২০২৬, ০৭:৫২ AM
সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি

সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি © সংগৃহীত

জরুরি উন্নয়নকাজে আজ শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ বিষয়ে সহকারী ম্যানেজার আলাউল হক সরকার বলেন, উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬