আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর কয়েকটি এলাকায়

২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কয়েকটি এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৮ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৯ এপ্রিল শুক্রবার দুপুর ১টা রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অব‌স্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়‌কে নব নি‌র্মিত গ্যাস পাইপ লাই‌নের টাই-ইন কার্যক্রম সম্প‌ন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টস এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।  

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতের নীতি ও পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে মাহ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৮ জনকে টাকা দেওয়া হলেও তালিকায় নেই নাম, নায়েমে সাড়ে ৩ কোট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬