আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
গ্যাস

গ্যাস © সংগৃহীত

গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -এর আওতাধীন এমআরটি লাইন ১ -এর ভূগর্ভস্থ স্টেশন (বিমানবন্দর ও খিলক্ষেত) এর অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবা (১৮ এপ্রিল) সকাল ৭টা হতে রাত ১০টা পর্যন্ত মোট ১৫ (পনেরো) ঘন্টা বসুন্ধরা আবা‌সিক এলাকাস্থ গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতী সিএনজিসহ কাওলাস্থ বলাকা ভবন হতে শাহাজতপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সকল শিল্প, বাণিজ্যক  ও ক্যাপটিভ শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বিজ্ঞপিতে আরও জানানো হয়, নিকুঞ্জ, খিলক্ষেত,বা‌রিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বারিধারা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬