১০ লাখ টাকার শরীরচর্চা সরঞ্জাম পেল রাবি শিক্ষার্থীরা

০৪ আগস্ট ২০২২, ১০:১৪ PM
১০ লাখ টাকার শরীরচর্চা সরঞ্জাম পেল রাবি শিক্ষার্থীরা

১০ লাখ টাকার শরীরচর্চা সরঞ্জাম পেল রাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সু-স্বাস্থ্য গঠনের লক্ষ্যে ১০ লাখ টাকার ১৬টি শরীরচর্চা সরঞ্জাম পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়াম আধুনিকায়ন কার্যক্রমের আওতায় এসব সরঞ্জামের উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ লাখ টাকা মূল্যের এসব সামগ্রীর মধ্যে রয়েছে- ক্যাবল ক্রস প্লাটফর্ম, লিনিয়ার ব্যাঞ্চ প্লেস, লিনিয়ার লেগ প্রেস, সুপার স্কয়াট মেশিন, ইয়োগা ম্যাট, সোলডার প্রেস, ওয়েট লিফটিং প্লাটফর্ম, স্ট্রেন্থ রোফ, ফিক্সট বারবেল ও রেক, বাইসেল্প কার্ল, ফিক্স ডাম্বেল ও রেক, সুপার ব্যঞ্চ, ওয়েট ও ডিকলাইন।

আরও পড়ুন: খেলাধুলা ও শরীরচর্চা মনের দরজা-জানালা খুলে দেয়: শিক্ষামন্ত্রী

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শুধু পড়াশোনাই নয়, শারীরিকভাবে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকে, সেই লক্ষ্যেই জিমনেসিয়াম আধুনিকায়নে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে প্রয়োজনীয় শরীরচর্চা করার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা সু-স্বাস্থ্যের অধিকারী হবে এটাই প্রত্যাশা। এছাড়া সুষ্ঠুভাবে জিমনেসিয়াম পরিচালনা করায় পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, জিমনেসিয়ামের পরিচালক আছাদুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও শিক্ষার্থীরা।

সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
বদলি আদেশ ‘রহস্যজনকভাবে’ স্থগিত, ‘টাকার খেলায়’ হৃদরোগ হাসপা…
  • ১৪ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা 
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬