গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাবে ঢাবির সফটওয়্যার

০২ আগস্ট ২০২২, ০৪:৪৯ PM
গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাবে ঢাবির সফটওয়্যার

গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাবে ঢাবির সফটওয়্যার © টিডিসি ফটো

টেক্সট সিমিলারিটি নির্ণয়ের জন্য বিশষ সফটওয়্যার নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সফওয়্যারের মাধ্যমে বাংলায় করা গবেষণাপত্রের চৌর্যবৃত্তি ঠেকানো যাবে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি গবেষকদল সফট্ওয়্যারটি উদ্ভাবন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার সফ্টওয়্যারটির ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

মঙ্গলবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সফটওয়্যার উদ্বোধন করেন।

আরও পড়ুন: রাবিতে উত্তীর্ণদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সফট্ওয়্যার উদ্ভাবনের জন্য গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌলিক গবেষণার ক্ষেত্রে একটি অসাধারণ অর্জন। এই সফট্ওয়্যার ব্যবহারের মাধ্যমে বাংলায় রচিত এমফিল ও পিএইচডি থিসিস, জার্নাল, প্রবন্ধ, নিবন্ধ, শিক্ষার্থীদের থিসিস, অ্যাসাইনমেন্টসহ সংশ্লিষ্ট গবেষণা পত্রের তথ্যসূত্র যাচাই এবং বাংলা টেক্সট সিমিলারিটি নির্ণয় করা যাবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে এই সফট্ওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরণের মৌলিক উদ্ভাবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং-এর উন্নয়নে অবদান রাখবে এবং দেশের সার্বিক উন্নয়নেও এর প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, এই সফট্ওয়্যার ব্যবহারের মাধ্যমে গবেষকরা পূর্বে প্রকাশিত সমধর্মী কাজ সম্পর্কে জানতে পারবেন। একইসঙ্গে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মৌলিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে আরও সচেতন হবেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী …
  • ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ক…
  • ১৪ আগস্ট ২০২৬
নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ
  • ১৪ আগস্ট ২০২৬
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‍্যাগিং তদন্তে ৫ সদস্যের কমিটি
  • ১৪ আগস্ট ২০২৬