রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

২৬ জুলাই ২০২২, ০১:২৭ PM
রাবি ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২১-২২ সেশনে এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, এ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী লিমনের পরিবর্তে একজন এবং দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন থেকে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদের পরিবর্তে কেন্দ্রে পরীক্ষা দেয়ার অভিযোগ অন্য আরেক জনকে আটক করা হয়েছে।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞেসাবাদ চলছে।
  
উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলমান। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। 

সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬