রাবিতে ঈদের প্রথম জামাত সাড়ে ৭টায়

০৯ জুলাই ২০২২, ০৮:০১ PM
রাবিতে ঈদের প্রথম জামাত সাড়ে ৭টায়

রাবিতে ঈদের প্রথম জামাত সাড়ে ৭টায় © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দু’টি নামাজের জামাত অনুষ্ঠিত হবে। শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন। 

প্রশাসক জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দু'টি নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮টায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সার্বিক নিরাপত্তার জন্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স থাকবে এবং যেকোন ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া ক্যাম্পাসে বিনা প্রয়োজনে বাইক নিয়ে বহিরাগতদের অযথা ঘুরাফেরা কিংবা দ্রুত গতিতে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬