জাবির গ্রন্থাগারের সাময়িক ভারপ্রাপ্ত শিক্ষক হলেন অধ্যাপক শামীম

০৬ জুলাই ২০২২, ০২:৪৭ PM
অধ্যাপক ড . এম শামীম কায়সার

অধ্যাপক ড . এম শামীম কায়সার © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গ্রন্থাগারের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে সাময়িকভাবে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড . এম শামীম কায়সারকে নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার (৬ জুলাই)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক)  রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড . মুহম্মদ হানিফ আলী গত ৩০ জুন থেকে অবসরপ্রস্তুতিমূলক (এল.পি.আর) ছুটিতে  যাওয়ায় অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড . এম শামীম কায়সারকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ।  প্রচলিত নিয়মে তিনি উক্ত পদের ভাতা ও সুযোগ - সুবিধা ভোগ করবেন । যোগদানের তারিখ হতে এ আদেশ কার্যকর বলে গণ্য হবে বলে অফিস আদেশে জানানো হয়।

ট্যাগ: জাবি
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬