শ্বশুরবাড়িতে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৬ জুন ২০২২, ০৫:১১ PM

© সংগৃহীত

শ্বশুরবাড়ি থেকে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ জুন) দুপুরে রাজধানী ঢাকায় স্বামীর বাসায় এ ঘটনা ঘটেছে। দিশার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে আছে।

দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি যশোর জেলায়। তিন দিন আগে দিশা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় শ্বশুরবাড়িতে যায়। 

জানা গেছে, দু-বছর আগে তার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। আজ দুপুরে নিজ রুমে ফাঁস দেন তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রাবির নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম ফারুক হোসাইন বলেন, সে মারা গিয়েছে এটা আমি নিশ্চিত হয়েছি। তবে এটি অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কীভাবে মারা গেছে এ সম্পর্কে এখনো কিছু জানি না।

তিন দিন আগে দিশা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় শ্বশুরবাড়িতে যায়। সেখানে আজ দুপুরে মেয়েটির ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে তিনি জানান।

মিরাজের প্রতিরোধ ভেঙে হ্যাজলউডের ৩০০ উইকেটের মাইলফলক
  • ১৫ আগস্ট ২০২৬
এমটিও পদে চাকরি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড
  • ১৫ আগস্ট ২০২৬
শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৫ আগস্ট ২০২৬
‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘো…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসে চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ১৫ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশে ২০ হাজার টাকা কাটছাঁট মানবে না সাধারণ ক…
  • ১৫ আগস্ট ২০২৬