ঢাবির সিনেট সদস্য মনোনীত হলেন বিএসএমএমইউর ভিসি

১৩ এপ্রিল ২০২২, ০৩:৩৭ PM
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত সংশ্লিষ্ট একটি পত্র বিএসএমএমইউতে পৌঁছে।

ওই চিঠিতে বলা হয়েছে, বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে ঢাবি আইন-১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(জি) অনুযায়ী মনোনীত করে।

গত বছরের ২৯ মার্চ বিএসএমএমইউর নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয় প্রতিষ্ঠানটির চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ চক্ষু রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক ও সুদক্ষ প্রশাসক।

তিনি শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক কৃতী শিক্ষার্থী। গত বছর ডিসেম্বরে তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস ও সার্জনস অব গ্লাসগো থেকে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব হিসেবে এবং বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন), প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন, কমিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএসএমএমইউতে তিনি দীর্ঘদিন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলেন। তিনি বিএসএমএমইউর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারফুদ্দিন আহমেদ বর্তমানে কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যনির্বাহী সদস্য। তিনি অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের পরপর তিনবার নির্বাচিত সভাপতি।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষ…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা রিংকুর উদ্যোগে দো…
  • ১৫ আগস্ট ২০২৬
তবে কী নতুন ‘ইয়ামালের’ সূচনা, নজর রাখছে বার্সেলোনা
  • ১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, বিপুল বিদেশি ম…
  • ১৫ আগস্ট ২০২৬
তারা হারিকেন সামনে নিয়ে আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান…
  • ১৫ আগস্ট ২০২৬
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাকসুর নারী এজিএস মেঘলা
  • ১৫ আগস্ট ২০২৬