রাবির সেই ছাত্রকে পরিত্যক্ত কক্ষে তুলে দিলেন হল প্রাধ্যক্ষ

১২ এপ্রিল ২০২২, ০৫:৫৭ PM
সিট থেকে নামিয়ে দেওয়ার পর রাবি ছাত্র আকিব

সিট থেকে নামিয়ে দেওয়ার পর রাবি ছাত্র আকিব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে হল ছাত্রলীগের সভাপতি রাতুল। পরবর্তীতে নিজ কক্ষের বিপরীতে সেই শিক্ষার্থীকে ওই হলের পরিত্যক্ত একটি রুমে তুলে দিয়েছেন হল প্রাধ্যক্ষ মো. হবিবুর রহমান। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শেরে-ই-বাংলা হলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, আজ সকালে ছাত্রলীগের মাধ্যমে এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলেছি। সব শুনে আপতত তাকে অন্য একটি রুমে থাকার ব্যবস্থা করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: সিট থেকে নামিয়ে দেওয়ার পর রাবি ছাত্র বললো— আমার আর যাওয়ার জায়গা নেই

তিনি জানান, গতকাল এমন ঘটনা ঘটেছে কিন্তু সে ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রশাসনকে কিছুই জানায় নি। এমনকি সে হলে উঠেছে সেটাও জানেনা কর্তৃপক্ষ। তবে তার ঐ সিটে বরাদ্দ রয়েছে। তাছাড়া একজন শিক্ষার্থীকে হলের রুম থেকে কেউ বের করে দেয়ার এখতিয়ার রাখে না। তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখছি বলে জানান তিনি।

পরিত্যক্ত রুমে সিট পাওয়া নিয়ে আকিব আবিদ বলেন, অবৈধভাবে ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিয়ে অনাবাসিক এক শিক্ষার্থীকে সিটে তুলে দিয়েছেন। আমি প্রাধ্যক্ষ স্যারকে জানালে তিনি হলে এসে আমার সাথে দেখা করেন ও আমার জন্যে একটি পরিত্যাক্ত কক্ষে থাকার ব্যবস্থা করেন। কিন্তু বরাদ্দকৃত রুমেই থাকতে চান বলে জানান ভুক্তোভুগী এ শিক্ষার্থী।

তবে পরিত্যক্ত কক্ষের কথা অস্বীকার করে প্রাধ্যক্ষ জানান, যেহেতু একটি ঝামেলা হয়েছে তাই আপাতত তাকে একটি কক্ষে থাকতে বলেছি। কারণ তার থাকার নিরাপত্তা এখন জরুরি। তাছাড়া সেই রুমে আরো শিক্ষার্থী রয়েছে। ওটা আগে অফিস কক্ষ ছিল। মোটেও সেটা পরিত্যক্ত কক্ষ নয় বলে জানান তিনি।

এর আগে, গতকাল সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীকে সিট ছেড়ে দেওয়ার সময় বেধে দিয়ে আসেন ছাত্রলীগ নেতা। ওই শিক্ষার্থী সিট না ছাড়ায় আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে হল থেকে ওই ছাত্রের জিনিসপত্র বের করে বারান্দায় ফেলে রাখেন। এদিকে তৃতীয় বর্ষের কমর কুমার পাল নামের অনাবাসিক এক শিক্ষার্থীকে ওই সিটে তুলা দেন ছাত্রলীগ নেতা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল। তিনি সদ্য ঘোষিত হল কমিটিতে শের–ই–বাংলা হল ছাত্রলীগের সভাপতি পদ পেয়েছেন।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬