আগস্টে জাবির ভর্তি পরীক্ষা!

০৫ এপ্রিল ২০২২, ০৫:৫০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্ভাব্য সময় অনুযায়ী, আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনার সচিব আবু হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে আজকের ভর্তি কমিটির সভায় আলোচনা করা হয়। সভায় রেজিষ্ট্রেশনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ মে থেকে ১৬ জুন ও পরীক্ষার জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করা আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬