ঢাবির বিজয় একাত্তর হল

দুই ছাত্রকে মারধর করায় ৬ ছাত্রলীগ কর্মী হল থেকে আজীবন বহিষ্কার

০৪ এপ্রিল ২০২২, ০৫:৪৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের দুই আবাসিক শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা ও মাথায় আঘাত করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় জড়িত ৬ শিক্ষার্থীকে ওই হল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজীবন বহিষ্কার হওয়ারা সবাই হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসফিউর রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউল্লাহ সুমন, গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী নাঈমুর রাশিদ, ম্যানেজমেন্ট বিভাগের সাব্বির আল হাসান কাইয়ুম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মো. ফিরোজ আলম অপি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৬ মার্চ বিজয় একাত্তর হলের পদ্মা ব্লকের ২০১০ নম্বর কক্ষের দুইজন আবাসিক শিক্ষার্থী মো. আখলাকুজ্জাম অনিক ও মো. রাজীব আহমেদের ওপর নৃশংস হামলা ও মাথায় আঘাত করার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়।

আরও পড়ুন: ঘুম থেকে তুলে মাস্টার্সের ছাত্রকে পেটালো তৃতীয় বর্ষের ছাত্রলীগ কর্মীরা

পরবর্তীতে এ কমিটি বহিষ্কৃত ছয়জনের সংশ্লিষ্টতার দালিলিক প্রমাণ পেয়েছে, যা বিশ্ববিদ্যালয় তথা হলের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড ও শৃঙ্খলার পরিপন্থী। তদন্ত কমিটি সুপারিশের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের গতকাল রবিবার (৩ এপ্রিল) থেকে বিজয় একাত্তর হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬