ঢাবিতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হতে লাগবে পিএইচডি

২২ মার্চ ২০২২, ১২:১৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হতে হলে শিক্ষকদের পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (২১মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপাচার্য জানান, আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্ব শর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার সিঁড়ি ঢাবি শিক্ষক সমিতি

জানা গেছে, অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা নিয়েও আলোচনা হয়। আগামী জুনের মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সাধারণ ভর্তি কমিটির সভায় দিন তারিখ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পিএইচডি ডিগ্রির বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটে তা চূড়ান্ত করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষার বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাধারণ ভর্তি কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হে…
  • ২৮ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যে ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির …
  • ২৮ এপ্রিল ২০২৬
আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী প…
  • ২৮ এপ্রিল ২০২৬
সামুদ্রিক লাল শৈবালন: ফেস সিরাম ও খাদ্যপণ্য তৈরিতে বাকৃবির …
  • ২৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ-বৃষ্টি হত্যার …
  • ২৮ এপ্রিল ২০২৬