বিদেশে গিয়ে আর ফেরেনি, ঢাবির ১৩ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বিদেশে গিয়ে নিদির্ষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৩ জন শিক্ষকের পদ  শূন্য ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট ওই শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়। 

জানা গেছে, ২০১৫ সালের আগে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করতে ওই শিক্ষকরা বিদেশে যান। শর্ত সাপেক্ষে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সব সুযোগ-সুবিধা নিয়েছেন। যেহেতু তারা চাকরিতে যোগদান করেননি, তাই আর্থিক পাওনা বিশ্ববিদ্যালয়ের কাছে ফেরত দিতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলোতে শিক্ষকের সংকট থাকায় নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।সভায় উপস্থিত ছিলেন এমন অন্তত ৩ জন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জাবিতে ‘টাকা ভাগাভাগির’ তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে!

সিন্ডিকেট সূত্র জানায়, ওই শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা রয়েছে। এর পরিমাণ সর্বনিম্ন ৯ লাখ এবং সর্বোচ্চ ৫৩ লাখ টাকা। এ অর্থ বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করতে ওই শিক্ষকদের চিঠি পাঠানো হবে। ওই ১৩ জন শিক্ষকের মধ্যে অনেকে স্বেচ্ছায় পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছেন। তবে, তারা বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করলে এরপর তাদের পদত্যাগ গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজামান বলেন, নিয়ম অনুযায়ী ওই শিক্ষকরা কর্মস্থলে যোগদান করেননি। তাই তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হয়েছে। কঠোর নিয়মের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সংসদে
  • ২৫ জুন ২০২৬
সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬