নিহত রাবি ছাত্রের মরদেহ ১ ঘণ্টা ধরে রাস্তায়

০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬ PM
নিহত ছাত্র

নিহত ছাত্র © সংগৃহীত

হলের সামনে ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাহবুব হাবিব হিমেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

ট্রাকটি রাবিতে নির্মাণাধীন একাডেমিক ভবনের পাথর বহন করছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬টি ট্রাকে আগুন দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরিয়াল বডির কেউ না যাওয়ায় এক ঘণ্টার অধিক সময় ধরে শিক্ষার্থীর মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। 

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া তারা এই মরদেহ মর্গে পাঠাতে পারবে না। এদিকে এই ঘটনার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।  

নিহত হিমেল রাবির চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ায়। রাবির শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত হয়েছেন। ট্রাকটি একটি একাডেমিক ভবন নির্মাণের মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬