রাবি ক্যাম্পাসে ট্রাকচাপায় ছাত্রের মৃত্যু

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৬ PM
নিহত ছাত্র

নিহত ছাত্র © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় এক ছাত্র মারা গেছেন। নিহতের নাম মাহবুব হাবিব হিমেল, তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে রাখা হয়েছে।

চারুকলা অনুষদের শিক্ষার্থী মনমোহন বাপ্পা বলেন, প্রায় রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আসা একটি গাড়ির ধাক্কায় আমাদের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

এদিকে, বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীরা মোট চারটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬