ঢাবি’র ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন চেয়ারম্যান ড. নূরনবী

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৪ PM
 অধ্যাপক ড. মো. নূরনবী

অধ্যাপক ড. মো. নূরনবী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নূরনবী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে ৩ বছরের জন্য এই নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক ড. মো. নূরনবী ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে বি.এসসি (অনার্স) এবং এম.এসসি পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন।

পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের লীডস্ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট- ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

অধ্যাপক ড. মো. নূরনবী ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার প্রায় ৪০ টি মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এছাড়াও তিনি 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব অ্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং' - এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

কুমিল্লার তাজমিন হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬