জাবিতে শূন্য আসনের বিপরীতে ভর্তি শুরু ২৪ জানুয়ারি

১৮ জানুয়ারি ২০২২, ০৪:২৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ২৪ জানুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। এর আগে ২৩ জানুয়ারি শূন্য আসনের বিপরীতে মেধাতালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ২০২০-২১ শিক্ষাবর্ষে শূন্য আসনের বিপরীতে ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: যে সিলেবাসে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি ইউনিট অফিস কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের মাই্রগশেনের তালিকা প্রকাশ করা হবে। একই দিন ইউনিট অফিস কর্তৃক শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। আর শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। ভর্তি চলবে ২৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।

আরও পড়ুন: অনার্সের তৃতীয় রিলিজ স্লিপের দাবিতে মানববন্ধন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে ভর্তির আবেদনকৃত শিক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি
ডাউনলোডকৃত অনলাইন ফরম শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র এবং সনদপত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সংগৃহী সনদপত্র বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক একসেট সত্যায়ন কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬