উচ্চশিক্ষায় একসঙ্গে কাজ করবে রাবি ও কপিন স্টেট বিশ্ববিদ্যালয়

১৭ জানুয়ারি ২০২২, ১২:২২ PM
শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করবে রাবি-কপিন স্টেট বিশ্ববিদ্যালয়

শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করবে রাবি-কপিন স্টেট বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনভবনের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাবির পক্ষে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের পক্ষে ঐ বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সান্সেস বিভাগের সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর জামাল উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে স্মারক বিনিময় করেন তারা।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদের উদ্বোধন

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শতাব্দীতে বায়োটেকনোলজি ও ন্যানোটেকনোলজি মানুষের জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, শিল্প ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় বায়োটেকনোলজি ও ন্যানোটেকনোলজির বহুবিধ ব্যবহার রয়েছে। প্রসাধনী থেকে শুরু করে সমুদ্র অর্থনীতিতেও ন্যানোটেকনোলজির ছোঁয়া লেগেছে।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ গবেষণা বিজ্ঞানীদের তালিকায় চুয়েটের দুই শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে কপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের যে সমঝোতা স্থাপিত হচ্ছে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান বিনিময় ছাড়াও উদ্ভাবনী গবেষণা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এসময় বিশ্ববিদ্যালের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর আবু জাফর মো. তৌহিদুল ইসলাম, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর জি এম শফিউর রহমান ও প্রফেসর আনোয়ারুল কবীর ভূঁইয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার  পাণ্ডে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক মো. আ. আলীম, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বারক বিনিময় শেষে এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের গ্যালারিতে এক সেমিনারে ‘‘Nanotechnology : Small things Matter and Have Power to Transform Energy, Health and the Environment’’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর জামাল উদ্দিন।

প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আনোয়ারুল কবীর ভূঁইয়া স্বাগত বক্তৃতা করেন।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সভাপতি প্রফেসর মো. ইব্রাহীম হোসন মন্ডল, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর জি এম শফিউর রহমান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর মো. আবু রেজা আলোচনায় অংশ নেন। সেমিনারে প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

মাউশিতে ‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া শিক্ষা ক্যাড…
  • ১৬ আগস্ট ২০২৬
কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে ২১ আগস্ট
  • ১৬ আগস্ট ২০২৬
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
  • ১৬ আগস্ট ২০২৬
বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে চবির আওয়ামীপন্থি কর্মকর্তা আটক
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage