সিইউএসডির নতুন কমিটির নেতৃত্বে নাজমুল হাসান ও ফারহানা যুঁথী

১৬ জানুয়ারি ২০২২, ০৫:৩৪ PM
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি দর্শন বিভাগের ১৭-১৮ সেশনের নাজমুল হাসান তুষার এবং সাধারণ সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৮-১৯ সেশনের ফারহানা যুঁথী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) সিইউএসডির ২২তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা শেষে ২৩তম কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: আসন পূরণ গুরুত্বপূর্ণ নাকি শিক্ষার সুযোগ?

'যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন' স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের একটি অন্যতম বিতর্ক সংগঠন হিসেবে বিতর্ক বিষয়ক কার্যাবলী পরিচালনা করে যাচ্ছে। ২০২২ সালে সংগঠনটি তাদের চৌদ্দ বছরের যাত্রা পথে পদার্পণ করতে যাচ্ছে।

বিদায়ী কমিটির সভাপতি ছিলেন পিয়াস আহমেদ এবং সাধারণ সম্পাদক সজিব দাস।

এতে অতিথি হিসেবে ছিলেন সিইউএসডির সাবেক সহসভাপতি দিপ্ত নন্দী,সাবেক যুগ্নসম্পাদক আহসানুল হক তুহিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনের সভাপতি ও বিতার্কিকগণ।

চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতার ব…
  • ১০ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
  • ১০ অক্টোবর ২০২৬
বিক্ষোভের আগেই ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬