ঢাবির ১০০তম ব্যাচের উদ্যোগে ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ

০৮ জানুয়ারি ২০২২, ১১:১৮ PM
২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি

২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উপলক্ষে ১০০তম ব্যাচের (২০২০-২০২১ সেশন) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ১০০তম ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ, ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ, আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন, মো. হাবিবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী লিটন ইসলামসহ প্রমুখ।

পরে সদ্য ভর্তি হওয়া ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ বিষয়ে ১০০তম ব্যাচের শিক্ষার্থী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি বলেন, যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন বুঝি এটা কতটা ভয়ংকর আনন্দের। মানুষের জন্য কিছু করতে পারার যে আনন্দ তা আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬