জীবিকার সন্ধানে রাবিতে এসে প্রাণটাই গেল

০৮ জানুয়ারি ২০২২, ০৬:৪২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের মৃত্যু © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজের সময় অডিটোরিয়ামের ছাদ থেকে পড়ে আলেক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। মৃত আলেক (৩৫) নগরীর বেল পুকুর থানা কাপাশিয়ার বাসিন্দা।

ডাক্তারের বরাত মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক কাল

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি মুস্তাকিম বলেন, আমরা সকাল থেকেই এখানে কাজ করছিলাম। তারপর দুপুর দেড়টার দিকে কাজ করতে করতে হঠাই সে উপর থেকে নিচে পড়ে যায়। তারপর প্রশাসনের লোকজন এসে তাকে মেডিকেলে নিয়ে যায়। পরে জানতে পারি সে মারা গেছে।

পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজ তিনটি ধাপে হচ্ছে। যার মধ্যে সিভিলের কাজটি করছেন হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন।

শ্রমিকের নিরাপদ সরঞ্জাম ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, শ্রমিকদের সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাঁদ পরিষ্কার করছিল তাই পড়েনি।

অডিটোরিয়ামে সংস্কার কাজের দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, আমি আগে থেকে বলে দিয়েছি উপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। আজ শনিবার ছুটির দিন। আমাকে না জানিয়ে তারা কাজ করেছে।

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের আন্দোলন, যা বললেন শিক্ষামন্ত্রী

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। পরে ওখানকার চীফ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সাথে কথা হয়। এখন পর্যন্ত যতদূর জেনেছি, এক্সিডেন্টালি এটা ঘটেছে। তবে হাসপাতাল পর্যন্ত যেহেতু গিয়েছে, তাই বিষয়টি পোস্টমটেমের দিকেও যেতে পারে বলে জানান তিনি।

তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবির সেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে…
  • ১৬ আগস্ট ২০২৬
ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage