ক্যাম্পাসে ময়লা-আবর্জনা পরিষ্কারে নামলেন রাবি উপাচার্য

০৮ জানুয়ারি ২০২২, ০৬:০৯ PM
রাবি শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়

রাবি শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয় © সংগৃহীত

ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কারে নামলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

আজ শনিবার (৮ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কারে নামেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য বলেন, ক্যাম্পাসে অবস্থানরত দোকানের আশপাশে প্লাস্টিক, পলিথিনের ময়লা-আবর্জনা থাকলে বন্ধ করে দেওয়া হবে। 

রাবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত ই জাহান। এসময় উপাচার্য আরও বলেন, এটা যেন শুধু লোক দেখানোতেই সীমাবদ্ধ না থাকে, এটা যেন বছরব্যাপী চলতে থাকে।

শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, এই ক্যাম্পাস তোমাদের। আর তোমরা আমাদের প্রাণের স্তম্ভ। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষা করা কারোর একার প্রয়াস নয়। তোমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

এসময় ক্যাম্পাসের লাইব্রেরি চত্বর, ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, টুকিটাকি চত্বরসহ রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় শিক্ষক ও শিক্ষার্থীদের।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবির সেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে…
  • ১৬ আগস্ট ২০২৬
ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage