জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

করোনার বিস্তার রোধ
০৬ জানুয়ারি ২০২২, ০২:২০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন: সশরীরে ক্লাস-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

রহিমা কানিজ বলেন, দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। তবে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস গুলো স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে। প্রয়োজনে, পরীক্ষার হল বৃদ্ধি ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন: ক্যাম্পাস নিরাপদ করতে ৬ দাবি জাবি শিক্ষার্থীদের

তিনি আরো জানান, আপাতত, প্রতি হলে কমপক্ষে চার জন শিক্ষার্থীর জন্য আইসোলেশানের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনাও দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে রেফারেন্স নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একশ টাকায় করোনা পরীক্ষা করা যাবে বলেও জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে গতরাতে প্রশাসনিক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। 

প্রসঙ্গত, গত বছরের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হলেও ২১ অক্টোবর থেকে অনলাইন-অনসাইট মাধ্যমে শুরু হয় ক্লাস পরীক্ষা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9