চবির ইনস্টিটিউটে অজগর (ভিডিও)

২৮ ডিসেম্বর ২০২১, ০৫:০৩ PM
১২ ফুট দৈর্ঘের এবং ১৮ কেজি ওজন অজগরটির

১২ ফুট দৈর্ঘের এবং ১৮ কেজি ওজন অজগরটির © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউট থেকে ১২ ফুট দৈর্ঘের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, দুপুরে অজগরটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা আমাদের খবর দিয়েছে৷ পরে আমরা ১২ ফুট দৈর্ঘের এবং ১৮ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদের পাশে একটি পাহাড়ে এটিকে ছেড়ে দিই। সাপটি খাবার সংগ্রহে পাহাড় থেকে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চবি নিরাপত্তা দফতরের প্রধান আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার সাপটি উদ্ধারে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার করে। সাপটি নিরাপদ দূরত্বে ছেড়ে দেওয়া হয়েছে।

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage