শিক্ষার্থীদের ভেতরে রেখেই রাবির জিয়াউর হলে তালা

০৯ নভেম্বর ২০২১, ০৪:২৯ PM
শিক্ষার্থীদের ভেতরে রেখেই রাবির জিয়াউর হলে তাল!

শিক্ষার্থীদের ভেতরে রেখেই রাবির জিয়াউর হলে তাল! © টিডিসি ফটো

দিনদুপুর শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগানোর ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে। জিয়া হলে পাঁচটি রুমে শিক্ষার্থীদের ভেতরে রেখে রুমের বাহির থেকে তালা লাগানোর এই ঘটনা ঘটে।

মঙ্গলবার(৯ নভেম্বর) দুপুর ১২টায় এ হলের পাঁচটি রুমে অজ্ঞাত নামা কয়েকজন এঘটনা ঘটান। এতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুষ্ঠু তদন্ত দাবি করে হলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, দুপুরে হলের দ্বিতীয় ব্লকের দ্বিতীয় তলার ২১৯ থেকে ২২৩ পর্যন্ত রুমে শিক্ষার্থীরা ভিতরে থাকা অবস্থা এ তালা ঝুলিয়ে দেয়া হয়। পরবর্তীতে রুমে তালা লাগানোর বিষয়টি জানাজানি হলে হল প্রশাসন তালাগুলো ভেঙে শিক্ষার্থীদের বের করেন। এসময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট রুমগুলো তালাবদ্ধ থাকে।

ভুক্তভোগী শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমিরুমে পড়া অবস্থায় দরজায় তালা লাগানো হয়। আমি শব্দ পেয়ে দরজার কাছে গিয়ে দেখি দরজা খুলছে না।

তিনি বলেন, দরজার ফাঁক দিয়ে সাদা শার্ট পরিহিত একটা ছেলেকে চলে যেতে দেখলাম। তখন ছেলেটি বলেছিল ‘ভাই একটু পরেই খুলে দেওয়া হবে! ’

এবিষয়ে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, দিনদুপুরে শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই একটি নিকৃষ্টতম কাজ। কে বা কারা তালা দিয়েছে তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি, তারা বিষয়টি দেখছেন বলেও জানান তিনি।

এসএসসির খাতা চ্যালেঞ্জের শেষ সুযোগ আজ, আবেদন যেভাবে
  • ১৭ আগস্ট ২০২৬
বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৭ আগস্ট ২০২৬
অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষায় নামে দ্বিতীয় শ্রেণির নীরব
  • ১৭ আগস্ট ২০২৬
ফ্রি ওটিটির আড়ালে সাইবার ফাঁদ, সতর্ক না থাকলেই বিপদ
  • ১৭ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২০ …
  • ১৭ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage