ঢাবির ‘খ’ ইউনিটের ফল পুন:নিরীক্ষার আবেদন শেষ আজ

০৯ নভেম্বর ২০২১, ০৯:০৯ AM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুন:নিরীক্ষার আবেদনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে কলা অনুষদের ডিন অফিসে তারা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) পর্যন্ত আবেদন করা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদেরও আজকের মধ্যে সংশ্লিষ্ট ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।

এর আগে গত ২ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৪৭ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭০১২ জন শিক্ষার্থী। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ ফেল করেছেন। গত ২ অক্টোবর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২৩৭৮টি।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬