ঢাবির তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে এম.এস. প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে এম.এস. প্রোগ্রামে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভাগীয় অফিসে যোগাযোগ করে অফিস থেকে নির্ধারিত ফরমে লিখিত আবেদন করতে হবে। আবেদন ফরম বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান, গণিত, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি সম্পন্ন শিক্ষার্থীরা এবং যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে মেজর ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরাও দরখাস্ত করতে পারবে। লিখিত/মৌখিক পরীক্ষার ভিত্তিতে ভর্তি করা হবে।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬