অক্টোবরে নতুন শাটল পাচ্ছে চবি

২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১ PM
শাটল ট্রেন

শাটল ট্রেন © ফাইল ফটো

আগামী অক্টোবর মাসেই নতুন দুইটি শাটল ট্রেন পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিনেট সভায় জানিয়েছেন উপাচার্য।

উপাচার্য বলেন, গতকালও (শুক্রবার) আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে খুললেই একটি নয়, দুইটি শাটল ট্রেন দেবো।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে আসেন রেলমন্ত্রী। এ সময় এক মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন এসি ও ওয়াই-ফাইসহ একটি নতুন ট্রেন দেবেন চবি শিক্ষার্থীদের।

কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬