কাল থেকে সীমিত পরিসরে চলবে ঢাবির বাস

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৫ PM
ঢাবির লাল বাস

ঢাবির লাল বাস © ফাইল ছবি

দীর্ঘ ১৮ মাস বন্ধের পর শর্তসাপেক্ষে আগামীকাল (রোববার) থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সীমিত পরিসরে পরিবহনও চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এ সিদ্ধান্তে নেয়া হয়। 

কাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে গ্রন্থাগারও। গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীদের বহনের জন্য সীমিত পরিসরে চালু হচ্ছে পরিবহন সেবা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ম্যানেজার কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে আমাদের বাস চলাচল করবে। প্রতি রুটে একটি বাস আপে এবং একটি ডাউনে থাকবে। শুধুমাত্র চতুর্থ বর্ষ ও মাস্টার্স এর শিক্ষার্থীদের মধ্যে যারা লাইব্রেরিতে পড়তে আসবে তাদের আনা নেওয়ার কাজে এগুলো চলবে।

 

কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬