দূরপাল্লার পরিবহন চললে বন্ধ থাকবে রাবির বাস সার্ভিস সেবা

১২ জুলাই ২০২১, ০৮:২৮ PM
 রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশের বিভিন্ন প্রান্তের দূরপাল্লার বাসগুলো চালু হলে বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার পরিবহন সুবিধা। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন দফতরের প্রশাসক মকছিদুল হক।

তিনি বলেন, দেশের চলমান লকডাউন শিথীল করে যদি দূরপাল্লার গণপরিবহন সচল করে দেয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার জন্য যে পরিবহন সুবিধা দেয়া হয়েছিলো তা বন্ধ থাকবে। আন্তঃজেলা গণপরিবহন যদি চালু থাকে তাহলেও শিক্ষার্থীরা বাস সার্ভিস সুবিধা পাবে। মোট কথা, দূরপাল্লার বাস চালু হলে শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ থাকবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের সেসব বাসেই বাড়ি যেতে হবে। তখন আর বিশ্ববিদ্যালয়ের বাস দেয়া হবে না।

উল্লেখ্য, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার থেকে অনেকটাই শিথিল হতে পারে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাটসহ প্রায় সবকিছুই চালুর অনুমোদন দেয়া হতে পারে। এমন সংবাদে রাবি প্রশাসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬