অনলাইনেই দায়িত্ব নিলেন জাবির নতুন উপ-উপাচার্য

১০ জুলাই ২০২১, ০৫:৪১ PM
অধ্যাপক শেখ মো. মনজুরুল হক

অধ্যাপক শেখ মো. মনজুরুল হক © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

শনিবার (১০ জুলাই) সকাল ১০ টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ​

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, “একটি দায়িত্ব সফলভাবে শেষ করার পর আরেকটি দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। এক্ষেত্রে নব নিযুক্ত উপ-উপাচার্য সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ও বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনকে সফলভাবে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নব নিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষনা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে সকলের পারস্পরিক সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের পরিচালনায় বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম সহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধানগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করেন। এ নিয়োগের কার্যকাল চার বছর।

অধ্যাপক ড. মনজুরুল হক উপ-উপাচার্যে যোগদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬