ঢাবি সঙ্গীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ

০২ জুলাই ২০২১, ০৩:১৬ PM
ড. দেবপ্রসাদ দাঁ ও ঢাবি লোগো

ড. দেবপ্রসাদ দাঁ ও ঢাবি লোগো © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত সঙ্গীত বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবপ্রসাদ দাঁ। 

বৃহস্পতিবার (১ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী তিন বছরের জন্য বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার অনুভূতি ব্যক্ত করে ড. দেবপ্রসাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিভাগের উন্নয়নের জন্য আমার যতটুকু চিন্তাভাবনা এবং মননশীলতা সেগুলো পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে যাতে উত্তরোত্তর বিভাগের উন্নয়ন ঘটে তাতে সচেষ্ট থাকবো। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে কর্মক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি গবেষণাভিত্তিক যে কর্মকান্ডগুলো আছে সে জায়গাগুলোতে তাদের যাতে অগ্রগতি ঘটে, সর্বোপরি তাদের অ্যাকাডেমিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব। 

ড. দেবপ্রসাদ দাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে বি.এ (সম্মান), এম.এ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার রচিত সঙ্গীত বিষয়ক ১৪টি  গ্রন্থ এবং ১৪টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী।

সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
  • ১৮ আগস্ট ২০২৬
‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’— প্রভোস্টের পদত্যাগ…
  • ১৮ আগস্ট ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কা…
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ১৮ আগস্ট ২০২৬
১৮তম সুপারিশ বঞ্চিতদের নিয়ে যে সিদ্ধান্ত হলো
  • ১৮ আগস্ট ২০২৬