‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটালাইজেশনে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে’

১৫ জুন ২০২১, ০৪:৪০ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) উদ্যোগে ও ইউরোপিয়ান ইউনিয়নের এশিয়া কানেক্ট প্রোজেক্ট-এর সহায়তায় ৫ দিনব্যাপী আন্তর্জাতিক ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারী আইটি ইঞ্জিনিয়ার, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিকিউরিটি প্রফেশনালস্, তরুন শিক্ষক-গবেষকসহ সংশ্লিষ্টরা তথ্য ও সাইবার নিরাপত্তা বিষয়ে নিজেদেরকে আরও দক্ষ ও সমৃদ্ধ করতে সক্ষম হবে। তিনি এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের ডিজিটাল সিকিউরিটি এজেন্সীর মহাপরিচালক মো. খায়রুল আমীন এবং ঢাবি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান এবং মিয়ানমারের আইটি পেশাজীবীরা ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬