অনলাইনে পরীক্ষা নেবে জাবি

০২ জুন ২০২১, ০৯:০১ PM

© ফাইল ফটো

করোনার মধ্যে সেশনজট কমানোর লক্ষ্যে অনলাইনেই একাডেমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। আজ বুধবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনটি ধাপে নেওয়া হবে অনলাইনে পরীক্ষা। এর মধ্যে অ্যাসাইনমেন্ট, ওপেন বুক এক্সাম ও ভাইভা। অ্যাসাইনমেন্টে ১০ নম্বর, ওপেন বুক এক্সামে ১০ নম্বর এবং ভাইভায় ৩০ নম্বরে রাখা হয়েছে।

এই ৫০ নম্বরকে আবার ৭০ নম্বরে রূপান্তর করা হবে। পাশাপাশি ক্লাস অনুশীলন পরীক্ষার ২০ নম্বর এবং ক্লাসে উপস্থিতির ১০ নম্বর এই ১০০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে।

পাশাপাশি ‘জরুরি’ অবস্থার কথা মাথায় রেখে ভবিষ্যতে একাডেমিক ক্যালেন্ডার চালু রাখার লক্ষ্যে জরুরি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জাবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার বলেন, গত ২৭ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে অনলাইন পরীক্ষার নীতিমালা অনুমোদন করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু করোনাকালীন নয়, এই অনলাইন পরীক্ষার নীতিমালা ভবিষ্যতের যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষাকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই অনুমোদন করা হয়েছে।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬