রাবি উপাচার্যকে অবরুদ্ধ করলেন অবৈধভাবে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তরা

৩১ মে ২০২১, ০১:২৯ PM
বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের অবরুদ্ধ করেছেন অ্যাডহকের নিয়োগপ্রাপ্তরা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের অবরুদ্ধ করেছেন অ্যাডহকের নিয়োগপ্রাপ্তরা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান কর্তৃক অ্যাডহকের নিয়োগপ্রাপ্তরা বর্তমান উপাচার্য (রুটিন দায়িত্ব), উপ-উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের অবরুদ্ধ করেছেন। নিয়োগ পাওয়া পদে যোগদানের দাবিতে সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বর্তমানে তারা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সম্মেলন কক্ষে অবস্থান করছেন। এদের অধিকাংশই সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মী। এর আগে বিশ্ববিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তারা।

প্রসঙ্গত, ৬ মে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান মেয়াদের শেষ কার্যদিবসে ১৩৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে যান। এদিন সন্ধ্যায় এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। ৮ মে তদন্ত থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নিয়োগে যোগদান সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগ: রাবি
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬