বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক: ঢাবি ভিসি

২৮ মে ২০২১, ০৯:৪০ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে কোনো দ্বিমত নেই বলেও জানিয়েছেন তিনি।

অধ্যাপক আখতারুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ‘বিকারগ্রস্ত’ বলার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া স্বাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

অভিযোগ প্রত্যাখ্যান করে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘‘কেন শিক্ষার্থীরা এমন অভিযোগ করছে, তা বুঝতে পারছি না। শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা দ্বিমত করছি না। তা করেও আমাদের কোনো লাভ নেই। তাদের ক্যাম্পাসে আসতে চাওয়ার দাবিটি স্বাভাবিক। এ দাবি যৌক্তিক।’’

পড়ুন: মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীকে, ঢাবিতে উপাচার্যকে স্মারকলিপি

উপাচার্য বলেন, আমাদের সঙ্গে শিক্ষার্থীদের যে সাক্ষাৎ হয়েছে সেখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে। কেউ অসৎ উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য ছড়িয়েছে। শিক্ষার্থীদের আমি বিকারগ্রস্ত বলেছি এটা সঠিক নয়। যারা আমার সঙ্গে আলোচনা করতে এসেছে তাদের খুব ভালো মনে হয়েছে।

এর আগে অবিলম্বে হল ক্যাম্পাস খোলাসহ তিন দফা দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এসময় স্মারকলিপি দিতে গেলে উপাচার্য শিক্ষার্থীদের বিকারগ্রস্তসহ নানা ধরনের অনাকাঙ্খিত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আসিফ মাহমুদ।

এদিকে, অনলাইনের পাশাপাশি সশরীরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ শুক্রবার বিবৃতি দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা ইউজিসির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬
মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা স্…
  • ১৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু
  • ১৪ এপ্রিল ২০২৬
বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • ১৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দিবে হোন্ডা, আবেদন শেষ ২৪ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
করোনার ভ্যাকসিনের কারণে ওয়ার্নের মৃত্যু—দাবি ছেলের
  • ১৪ এপ্রিল ২০২৬