বিচার দাবি ছাত্রলীগসহ ৪ সংগঠনের

জাবির নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২৮ মে ২০২১, ০৫:০৬ PM
জাবির নির্মাণাধীন আবাসিক হল

জাবির নির্মাণাধীন আবাসিক হল © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন একটি ভবনের ৬ তলা থেকে পড়ে শাহের আলী (২৫) এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন ২২ নম্বর নির্মাণাধীন হল থেকে পড়ে ওই শ্রমিক মারা যান।

এই ঘটনা তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছে ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র সংগঠন। তাছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনসমূহ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাড়াও পৃথক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এই দাবি জানায়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীণ সব ভবনে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

নুরানী কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ঘটনাটি নিয়ে আমরা মর্মাহত। ওই শ্রমিকের জীবন তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাই নিহতের পরিবারকে যেন ভালোভাবে চলার মত ক্ষতিপূরণ দেওয়া হয় সেই চেষ্টা করছি।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬