ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আর নেই

২৮ মে ২০২১, ০৮:৩৫ AM
মো. আনোয়ার হোসেন

মো. আনোয়ার হোসেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গণিত বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধ্যাপক মো. আনোয়ার হোসেন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৮ মে) বাদ জুমআ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মো. আনোয়ার হোসেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন ফেলো এবং বাংলাদেশ গণিত সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, এই গুণী শিক্ষক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী। ইউজিসি অধ্যাপক হিসেবে শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ১৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬