রাজশাহী বিশ্ববিদ্যালয়

টিকার আবেদন পড়েছে অর্ধেকের কম, চালু থাকছে আবেদন প্রক্রিয়া

২৭ মে ২০২১, ০৯:০৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছে অর্ধেকেরও কম শিক্ষার্থী। ফলে আবেদন প্রক্রিয়া চালুই রাখছে বিশ্ববিদ্যালয়। বুধবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদনের ব্যবস্থা করা হয়। তবে অনেক শিক্ষার্থী এখনও তথ্য জমা দেয়নি। এদের মধ্যে অনেকের এনআইডি নেই। আবার কেউ কেউ ফ্রন্টলাইনার হিসেবে টিকা গ্রহণ করেছে। তবে সেই সংখ্যাটি সর্বোচ্চ ২০ শতাংশ হতে পারে।

তিনি বলেন, প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ১৫ হাজার শিক্ষার্থী তথ্য জমা দিয়েছে। তবে আবেদনের প্রক্রিয়া আমরা চলমান থাকছে।

এর আগে, গত ১০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করোনা টিকাদান কর্মসূচির আওতায় আনতে আবেদন আহ্বান করা হয়। অনলাইনে এই আবেদন চলে ২৪ মে পর্যন্ত।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রদত্ত আইডি ও নিজের রেজিষ্ট্রেশন নম্বর প্রদানের মাধ্যমে লগইন করার পর সঠিক তথ্য প্রদানের পাশপাশি শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ এনআইডি কার্ডের দুপাশের ছবি এক ফ্রন্টে করে সেই ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই এক মেগাবাইটের কম হতে হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬