রাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে অধ্যাপক লিয়াকত

২৭ মে ২০২১, ০৭:১৬ PM
অধ্যাপক লিয়াকত আলী

অধ্যাপক লিয়াকত আলী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেলেন পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক লিয়াকত আলী। আজ বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম সাক্ষরিত এক আদেশে রাবির সহকারী প্রক্টরকে এই নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

আদেশপত্রে উল্লেখ করা হয়, নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত অধ্যাপক লিয়াকত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিদায়ী প্রক্টর প্রফেসর লুৎফর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার দায়িত্বের মেয়াদ শেষ দিকে হওয়ায় এ আদেশ দেয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রক্টরের জন্য শুভকামনা।

এর আগে, ২০১৭ সালের ৬ আগস্ট রাবির নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. লুৎফর রহমান। প্রায় চার বছরের কাছাকাছি সময় অত্যান্ত সফলতার সাথে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা তার কাজের প্রশংসা করেছেন।

অভিজ্ঞতা ছাড়াই ইন্টার্ন নিয়োগ দেবে নগদ, পদ ৩০, থাকছে মাসিক …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬