শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা হয়েছে: ঢাবি ভিসি

২৭ মে ২০২১, ০৪:৪৭ PM
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ‘বিকারগ্রস্ত’ বলার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন তিনি। উপাচার্য বলেছেন, আমাদের সঙ্গে শিক্ষার্থীদের যে সাক্ষাৎ হয়েছে সেখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে। কেউ অসৎ উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য ছড়িয়েছে।

শিক্ষার্থীদের ‘বিকারগ্রস্ত’ বলার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাবি উপাচার্যের সঙ্গে যোগাযোগ করে দ্যা ডেইলি ক্যাম্পাস। তিনি বলেন, শিক্ষার্থীদের আমি বিকারগ্রস্ত বলেছি এটা সঠিক নয়। আমি তাদের বলেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অশোভনীয় ভাষায় বক্তৃতা কাম্য না। এগুলো বিভিন্ন ধরনের প্রভাব এবং বিকারগ্রস্তের কাজ।

উপাচার্য বলেন, তবে আমি শিক্ষার্থীদের এমন কথা বলিনি, যারা এমন আচরণ করে তাদেরকেই আমি এসব বলেছি। যারা আমার সঙ্গে আলোচনা করতে এসেছে তাদের খুব ভালো মনে হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছে তারা এসব থেকে তারা সতর্ক থাকবে।

পড়ুন: ঢাবি ভিসির বিরুদ্ধে আ‌ন্দোলনরত শিক্ষার্থীদের বিকারগ্রস্ত বলার অভিযোগ

‘বিকারগ্রস্ত’ বলার অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, কেউ হয়ত অসৎ উদ্দেশ্যে কিংবা অসতর্কতাবশত এই ধরনের বক্তব্য ছড়িয়েছে। আমার সঙ্গে শিক্ষার্থীদের খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। আর ছেলে মেয়েগুলোও খুব ভালো এবং ভদ্র মনে হয়েছে।

এর আগে অবিলম্বে হল ক্যাম্পাস খোলাসহ তিন দফা দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এসময় স্মারকলিপি দিতে গেলে উপাচার্য শিক্ষার্থীদের বিকারগ্রস্তসহ নানা ধরনের অনাকাঙ্খিত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আসিফ মাহমুদ।

আসিফ বলেছেন, যারা ক্যাম্পাস খোলার দাবিতে অনলাইনে অরাজকতা সৃষ্টি এবং অফলাইনে আন্দোলন করছে, ঢাবি উপাচার্য তাদের বিকারগ্রস্ত বলেছেন। উপাচার্য আন্দোলনকারী শিক্ষার্থীদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন। এছাড়াও যেসব শিক্ষার্থী এসবের সঙ্গে জড়িত তাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬