ডা. মোহাম্মদ মুর্তজা’র নামে ঢাবি মেডিকেল সেন্টারের নামকরণ

২৭ মে ২০২১, ১১:৪৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মুর্তজা-এর নামে নামকরণ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত সোমবার (২৪ মে) অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

ডা. মোহাম্মদ মুর্তজা ১৯৫৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা তাঁকে নৃশংসভাবে হত্যা করে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন/স্থাপনা শহিদ বুদ্ধিজীবী/শিক্ষক/কর্মকর্তার নামে নামকরণের একটি প্রতিষ্ঠিত রেওয়াজ রয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নাম‘শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টার’করা হল।

এছাড়া, একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় ৩ জন গবেষককে পিএইচ.ডি ডিগ্রি এবং ০৪ জন গবেষককে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয় ।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬